• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি: / ১২৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

চট্টগ্রাম থেকে গাজীপুরে নেওয়ার পথে আত্মসাৎ হওয়া প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১৬৩ রোল কাপড় উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল বাসার (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার নোয়াখালীর হাতিয়া ও চর জব্বর এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানিকৃত ১৬৩ রোল কাপড় একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হালিশহর থানার টোলরোড এলাকায় চিটাগাং ফিলিং স্টেশনে গাড়িটি অবস্থান করে। পরদিন ২৫ এপ্রিল রাত ৩টার দিকে পুনরায় গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি। পরে চালক ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে পুরো মালামাল আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ২৭ এপ্রিল চট্টগ্রামের হালিশহর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নোয়াখালীর হাতিয়ার হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ রোল কাপড় উদ্ধার করা হয়। পরবর্তীতে চর জব্বর থানার ভুঁইয়ার হাট বাজার এলাকা থেকে আরও ৬৭ রোল কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category