• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সীমান্তবর্তী শিশুসহ আহত ১৩

আন্তজাতিক ডেস্ক / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি টেলিগ্রামে জানান, রাতের হামলায় বেজিৎসকি জেলায় দু’টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২০টির বেশি ফ্ল্যাট ও প্রায় ৪০টি যানবাহনের ক্ষতি হয়েছে। মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

রাশিয়া ৮ ও ৯ মে ইউক্রেনের সঙ্গে একতরফা যুদ্ধবিরতি ঘোষণার আগে এ হামলার ঘটনা ঘটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৬ মে ইউক্রেন নিজেদের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে রাশিয়া তা উপেক্ষা করে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বৃহস্পতিবার জানান, মস্কোর দিকে উড়ে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনের দনিপ্রো এলাকায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা।

এদিকে রাশিয়া কিয়েভে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সতর্ক করে জানিয়েছে, শনিবারের স্মরণানুষ্ঠানে ইউক্রেন কোনো ধরনের বিঘ্ন ঘটালে রাজধানী কিয়েভে ‘প্রতিশোধমূলক হামলা’ চালানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার অভিযোগ করেন, যুদ্ধ বন্ধ ও প্রাণহানি রোধের প্রচেষ্টা রাশিয়া প্রত্যাখ্যান করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category