• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
স্যাটেলাইট চিত্রে ইরানের খার্গ দ্বীপের কাছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য : প্রধান তেল রপ্তানি ইউক্রেন ও রাশিয়া ৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো দুই ম্যাচে বিনা উইকেটে ৫০ রান নিয়ে চা-বিরতিতে পাকিস্তান রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন : আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ‘অশালীন’ ও অশ্লীল’ গান নিয়ে বিতর্ক শুনানিতে হাজির নোরা : ‘কেডি: দ্য ডেভিল’ রবীন্দ্র নারীদের রূপে মুগ্ধতা ছড়াল ‘নব আনন্দে জাগো’ আয়োজন : ফ্যাশন শো বিচারকদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে :  আইনমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদীসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান  ১৫ বছরের অমীমাংসিত সমস্যা চীনের হাতে তুলে দিল বাংলাদেশ : মোদীর জন্য দু:স্বপ্ন

মীরসরাইয়ে কাভার্ড ভ্যান ছিনতাই: ৬ লাখ ৮৭ হাজার টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৪

একুশে সংবাদ ডেস্ক / ৩৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

 

 

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ড ভ্যান ছিনতাই করে গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকার টি-শার্ট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মীরসরাই থানায় দায়ের করা মামলা নং-১২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, ধারা ৪২০/৪০৬ পেনাল কোডে এ ঘটনা তদন্তে এই সাফল্য আসে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৩৪টি কার্টুনে মোট ৬০৯ পিস টি-শার্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের কেডিএস ডিপোর উদ্দেশ্যে রওনা হয়। যার আনুমানিক মূল্য ছিল ৭ লাখ ৩৫০ টাকা।

পথিমধ্যে মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংধনু ফিলিং স্টেশনের পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চালক ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ৪টার দিকে ৭ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে। পরে জীবননাশের হুমকি দিয়ে কাভার্ড ভ্যানসহ গার্মেন্টস পণ্য ছিনিয়ে নেয়। পরবর্তীতে চালককে সীতাকুণ্ড থানার এলাকায় হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এর নির্দেশনায় মীরসরাই সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম মাহমুদার চৌধুরীর নেতৃত্বে এবং মীরসরাই থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গত ৭ মে দুপুর ২টা থেকে ৮ মে ভোর ৫টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ নাজিম মিয়া (২৫), কুমিল্লা
মোঃ হারুন ওরফে ভাইসাব (২৯), চট্টগ্রাম সদরঘাট
মোঃ সোহাগ (২২), কুমিল্লা
মোঃ নজরুল ইসলাম (৪৬), কুমিল্লা

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন টেরীবাজার এলাকার একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টুনে থাকা ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা।

এছাড়া লুণ্ঠিত মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত আরেকটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

মীরসরাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা