• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

সুপ্রিম কোর্ট বার নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে, কাল প্রার্থী পরিচিতি

অনলাইন ডেস্ক. / ৪৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো- একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য।

তফসিল অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় এবং ওই দিনই বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সুপ্রিম কোর্ট বার-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৭) উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৪টায় সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতি পদপ্রার্থীরা প্রত্যেকে ১২ মিনিট, সহ-সভাপতি পদপ্রার্থীরা ৫ মিনিট এবং সম্পাদক পদপ্রার্থীরা ১০ মিনিট করে বক্তব্য রাখতে পারবেন।

এছাড়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থীরা ৩ মিনিট এবং সহ-সম্পাদক ও সদস্য পদপ্রার্থীরা প্রত্যেকে ২ মিনিটের মধ্যে নিজেদের পরিচিতি তুলে ধরবেন।

নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে, প্রার্থী পরিচিতি সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সব পদপ্রার্থী ও সমিতির সদস্যদের অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category