• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা : কুয়েতে ড্রোন হামলা

আন্তজাতিক ডেস্ক / ১২৩ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার কুয়েতের আকাশে শত্রুপক্ষের বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে দেশের আকাশে শত্রুপক্ষের কয়েকটি ড্রোন শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এসব ড্রোন মোকাবিলা করেছে।

তবে এসব ড্রোন কারা ছুড়েছে এবং ড্রোন হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে কুয়েতের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে আরব আমিরাত তাদের দেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে। ইরানের কর্মকর্তারা সম্প্রতি আরব আমিরাতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেন।

আরবের বেশিরভাগ মুসলিম দেশই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী চায়। দেশগুলো ইরানকে সামরিকভাবে একেবারে পঙ্গু করে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছে।

এদিকে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর কোনো জবাব দেয়নি। এ ছাড়া হরমুজ প্রণালিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে গত ৮ এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতি কার্যত ভঙ্গুর পরিস্থিতিতে পড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে হামলার ঘটনায় অঞ্চলটিতে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category