• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধান মেগান বলডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার, সংসদীয় কার্যক্রম এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। তিনি আরও বলেন, দেশের তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের বড় বাজার হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও বাড়তে পারে।

তিনি দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, সরকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে, যা টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত।

এদিকে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের সংসদ ভবনকে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে লুই আই কানের স্থাপত্যশৈলীর প্রশংসা করে। তারা বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের নীতিতে বিশ্বাসী এবং বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে দেখছে।

বৈঠকে আরও জানানো হয়, স্বাস্থ্যখাতে সংক্রামক রোগ মোকাবিলায় আগামী ৫ বছরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রায় ৯০ মিলিয়ন ডলারের সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া দুর্নীতি দমন, পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী পাচার রোধে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই মত দেন যে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক সহযোগিতায় রূপ নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category