• শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

রামিশা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাজিতপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুর-এ রামিশা হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা “ধর্ষকের ফাঁসি চাই”, “রামিশার হত্যার বিচার চাই”, “নারী ও শিশু নির্যাতন বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রামিশার মতো নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে রামিশা হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত তদন্ত, অপরাধীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানানো হয়।

এ সময় শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা