• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাস্তবায়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

মিঠাপুকুরে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানেটারী ন্যাপকিন ও নারীদের সেলাই মেশিন বিতরণ

 আশরাফুল ইসলাম, রংপুর।। / ৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বাস্থ্যসম্মত স্যানেটারী ন্যাপকিন এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ। এসময় উপস্থিত ছিলেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাদত হোসেনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, পায়রাবন্দ ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিওতে স্বাস্থ্যসম্মত স্যানেটারী ন্যাপকিন প্রদান করা হয়। অনুষ্ঠানে কিছু শিক্ষার্থীর হাতে সরাসরি ন্যাপকিন তুলে দেওয়া হয় এবং বাকি শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন অতিথিবৃন্দ। একই অনুষ্ঠানে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিনও বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের উদ্যোগ নারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পত্রিকাতে প্রকাশের জন্য প্রস্তুত করে দিন ছবি দুটি একসংঙ্গে জোড়া লাগিয়ে দিন পাশা পাশি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা