• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাস্তবায়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার বরিশালের গৌরনদীতে “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’র উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করা হচ্ছে।

শুক্রবার বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি”র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষা কারিকুলাম প্রণয়নের চিন্তা করছে, যেখানে বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের বিষয়গুলো পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও যোগ্য হয়ে উঠবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুব আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থী বাঁধন সাহা এবং আগৈলঝাড়া কলেজের শিক্ষার্থী জ্যোতি সোম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা