• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

জমি বিরোধ ও ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও ব্যবসায়ী জসিম উদ্দিনের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন তার চাচা ইদ্রিস মিয়ার কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয়ের জন্য বায়না করেন। নির্মাণাধীন ভবনের পাশে হওয়ায় তিনি সেখানে বাউন্ডারি ওয়ালের পিলার স্থাপনের কাজ শুরু করেন। পরে ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর জমি বিক্রয়ে আপত্তি জানান এবং এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এক পর্যায়ে জসিম উদ্দিনের ছেলে ও পুলিশ কনস্টেবল মো. নোমান হোসেন চৌধুরীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে জসিম উদ্দিন শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করা হয়।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধ মীমাংসার উদ্যোগ নিলে জমির পরিমাপে ৪ শতাংশের পরিবর্তে ১ দশমিক ৬৬ শতাংশ পাওয়া যায়। এরপর নতুন করে ২ লাখ ২০ হাজার টাকায় জমির মূল্য নির্ধারণ করে সমঝোতার চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত তারিখে রেজিস্ট্রি সম্পন্ন না করে জাহাঙ্গীর বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত ১২ জুন জুমার নামাজের পর মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত সমাধানের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জাহিদ বলেন, “একই জমির দাম দুইবার নির্ধারণ করার পরও সমস্যার সমাধান হয়নি। বরং জসিম উদ্দিনকে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে জমির মালিক ইদ্রিস মিয়া বলেন, “আমার বয়স হয়েছে, আমি ঠিকমতো চলাফেরা করতে পারি না। জসিমের জমির প্রয়োজন হলে সে আমার ছেলে জাহাঙ্গীরের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করুক।”

তবে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category