• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
বাজেট ২০২৬-২৭, তরুণ’রা কি বাজেট সচেতন ? সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ সাতকানিয়ার আমিলাইশে গভীর রাতে বসতবাড়িতে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসনের কঠোর নজরদারি বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে : যুব প্রতিমন্ত্রী আমিনুল হক আগামী ২৬শে জুন পবিত্র আশুরা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী ববি হকের লাইনচ্যুত  কলকাতায় তোপের মুখে পড়ার গুঞ্জন, যা বললেন অভিনেতা মোশাররফ করিম

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন ২-১ বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অসিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা।

কাল সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ফলে ওয়ানডে ফরম্যাটে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। শ্বাসরুদ্ধকর তৃতীয় ও শেষ ম্যাচ ১ উইকেটে হেরে যাওয়ায়, অসিদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারেনি বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এছাড়া অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও আছে টাইগারদের। ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে পরিসংখ্যানের দিক দিয়ে পিছিয়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে অসিদের বিপক্ষে এখন পর্যন্ত ১১বারের দেখায় ৪বার জয় ও ৭বার হেরেছে বাংলাদেশ।

ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকলেও দলের পেস অ্যাটাক নিয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমাদের খুবই ভালো পেস বোলিং অ্যাটাক আছে। সেরা একাদশে যে কেউ সুযোগ পেতে পারে। পেসারদের মধ্যে খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যা বাংলাদেশ দলের জন্য ভালো। এতে বেঞ্চ শক্তিশালী হচ্ছে।’

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমন। সাকলাইন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দলে অন্যরা ছিলেন। অসিদের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান ছিল পেসারদের।

ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করতে চান লিটন। তিনি বলেন, ‘শুধুমাত্র আমরা সিরিজ জয় করিনি। তিন ম্যাচেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা। তাই ফরম্যাট আলাদা, আমাদের দলও আলাদা, তাদের দলও আলাদা।’

লিটন আরও বলেন, ‘একটি ভালো ব্যাপার হলো আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে খেলেছে। সবারই আত্মবিশ্বাস আছে। কিন্তু একটি নির্দিষ্ট দিনে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও, শেষ ম্যাচের জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পারে অস্ট্রেলিয়া। যা টি-টোয়েন্টি সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে অসিদের। এছাড়াও নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ফেরায় উজ্জীবিত অস্ট্রেলিয়া।

গোড়ালির ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মার্শ। ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ।

ব্যক্তিগত কারনে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ব্যাটার ট্রাভিস হেড। তার জায়গায় প্রথমবারের মত অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার নিখিল চৌধুরি। ১৯৬৪ সালের পর প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আছে নিখিলের।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহেনিম্যান, রিলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও এডাম জাম্পা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা