• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ববি হকের লাইনচ্যুত 

বিনোদন ডেস্ক : / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

‘খোঁজ: দ্য সার্চ’ ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয়ের মধ্যে দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু চিত্রনায়িকা ববি হকের। এরপর ঢালিউড শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে দেখা গেছে তাকে। অনেকটাই সম্ভাবনার জানান দিয়ে তিনি কাজ শুরু করেছিলেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি তিনি। করোনা মহামারির আগ পর্যন্ত ববির ক্যারিয়ার বেশ ভালোভাবেই এগোচ্ছিল। কিন্তু পরবর্তীতে আর সেই ধারা অব্যাহত থাকেনি। কিছু ভুল সিদ্ধান্তে লাইনচ্যুত হয়ে পড়েন ববি।

সম্ভাবনার যে জানান দিয়েছিলেন তাতেও ভাটা পড়ে। এরপর একাধিক সিনেমা করলেও তার মাধ্যমে আলোচনায় আসতে পারেননি ববি। বরঞ্চ একাধিক ব্যক্তিগত কাণ্ডের মাধ্যমে বিতর্কে জড়িয়েছেন। পরবর্তীতে তিনি ডি এ তায়েবের সঙ্গে একাধিক ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন, যা সফলতার ছিটেফোঁটা পায়নি। সবশেষ তিনি নবাগত মুন্না খানের বিপরীতে অভিনয় করেছেন ‘তছনছ’ ছবিতে। যা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছেন ববি।

যে নায়িকা শাকিব খান, বাপ্পী চৌধুরীদের সঙ্গে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন, সেই নায়িকার ‘তছনছ’ এর মতো ছবিতে অভিনয় মেনে নিতে পারেনি ববি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এরমধ্যে ববি ছবি মুক্তির আগে এর প্রযোজক ও নায়ক মুন্না খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু হয়। তবে ঠিক ক’দিন বাদে ঠিকই ছবির একটি প্রিমিয়ার শোতে মুন্না খানের পাশেই দাঁড়িয়ে থেকে ছবি নিয়ে ইতিবাচক কথা বলেন ববি। সবমিলিয়ে ববি কয়েক বছর ধরেই ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে পারছেন না, যার কারণে তার ক্যারিয়ার এখন বেশ কোণঠাসা অবস্থাতেই আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category