• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
জনগণ বিএনপিকে পাঁচ বছর সময় দিয়েছে, যারা সময় দিতে চায় না তাদের বিষয়ে সতর্ক থাকুন-প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী : সার্ককে কার্যকর করতে বহুমাত্রিক অ্যাকশন প্ল্যানের প্রস্তুতি নিচ্ছে সরকার জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : সাখাওয়াত হোসেন বাজিতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন বাজিতপুর বাঁশ মহলের বড় ব্রিজ থেকে মাছের আড়ৎ পর্যন্ত তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ কিশোরগঞ্জবাসীর দাবি: ভৈরবে ইউ-টার্ন চাই, আর কোন যাত্রা বিরতি থাববে না : সরাসরি ঢাকা

কিশোরগঞ্জবাসীর দাবি: ভৈরবে ইউ-টার্ন চাই, আর কোন যাত্রা বিরতি থাববে না : সরাসরি ঢাকা

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৫০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কিশোরগঞ্জ জেলার সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের দাবি, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যানবাহন যেন ভৈরবে অপ্রয়োজনীয় ইউ-টার্ন বা অতিরিক্ত স্টপেজ ছাড়া সরাসরি রাজধানী ঢাকায় চলাচল করে। যাত্রীদের অভিযোগ, ভৈরব এলাকায় যানজট, অতিরিক্ত থামা এবং রুট পরিবর্তনের কারণে যাত্রাসময় বেড়ে যাচ্ছে এবং ভোগান্তি বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকা যেতে সড়কপথে প্রায় ১২০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। বর্তমানে বিভিন্ন বাস সার্ভিস ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচল করলেও অনেক ক্ষেত্রে ভৈরব হয়ে অতিরিক্ত সময় ব্যয় হয়।

যাত্রী ও সচেতন নাগরিকদের দাবি, কিশোরগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ও সীমিত স্টপেজের বাস সার্ভিস চালু করা হলে সময় সাশ্রয় হবে, যাতায়াত আরও আরামদায়ক হবে এবং জেলার ব্যবসা-বাণিজ্যও উপকৃত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যাত্রীদের চাহিদা ও সড়ক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরাসরি রুট চালুর বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে। কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে ভৈরবে ইউ-টার্ন বা অপ্রয়োজনীয় স্টপেজ ছাড়া দ্রুতগতির সরাসরি ঢাকা সার্ভিস চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা