• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে : ‘গুম দিবস’ নামে পরিচিত হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি বিপৎসীমার কাছাকাছি:  ছাড়ার প্রস্তুতি সাত নির্দেশনা ঢাকার যানজট নিরসনে : প্রধানমন্ত্রীর  আজ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফর করবেন  প্রেমের নাটক ও সিনেমা বন্ধে আইনি নোটিশ : নৈতিক অবক্ষয় নিরাপদে আছেন অপু : শুটিং করতে নেপাল সারে কোনো সংকট নেই, সুশৃঙ্খল বিতরণে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী উষ্ণ হচ্ছে হিমালয়, গলছে হিমবাহ: বাড়ছে বন্যা-ভূমিধসের ভয়

বাজিতপুর বাঁশ মহলের বড় ব্রিজ থেকে মাছের আড়ৎ পর্যন্ত তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৯২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাঁশ মহল এলাকার বড় ব্রিজ থেকে মাছের আড়ৎ পর্যন্ত সড়কে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও জরুরি কাজে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের সংকীর্ণতা, যানবাহনের অতিরিক্ত চাপ এবং মাছের আড়ৎকে কেন্দ্র করে পণ্যবাহী যানবাহনের অবাধ চলাচলের কারণে প্রতিদিনই এ এলাকায় যানজট লেগে থাকে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

ভুক্তভোগীরা জানান, অল্প দূরত্বের পথ অতিক্রম করতে কখনও কখনও ৩০ মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এতে শিক্ষার্থী ও চাকরিজীবীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। পাশাপাশি ব্যবসায়ীরাও পণ্য পরিবহনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করে বলেন, সড়কের দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং, বাজারের মালামাল ওঠানামা এবং ট্রাক-ভ্যানের কারণে যানজট আরও তীব্র হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসীর দাবি, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা, অবৈধ পার্কিং বন্ধ করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সাধারণ মানুষের প্রত্যাশা, বাঁশ মহলের বড় ব্রিজ থেকে মাছের আড়ৎ পর্যন্ত সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category