• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

বিশ্বকাপের তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে

খেলাধুলা ডেস্ক / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আসরের দ্বিতীয় লাল কার্ডটি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার থেম্বা জোয়ানে। লাল কার্ডের জেরে জোয়ানেকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বলে আজ নিশ্চিত করেছে ফিফা।

আজটেকা স্টেডিয়ামের ঐ ম্যাচটিতে মেক্সিকো ২-০ গোলে জয়ী হয়। প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করার করার কারনে ৮৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন জোয়ানে। এর ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জনের দলে পরিণত হয়। এর আগে ম্যাচের শুরুতে মিডফিল্ডার শেফেলো সিথোলে আসরের প্রথম লাল কার্ড দেখেছিলেন।

৩৬ বছর বয়সী জোয়ানে বদলী বেঞ্চ থেকে মাঠে নামার ২০ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন। ব্রাজিলিয়ান রেফারি উইলটন সামপাইও ফাউলের পর জোয়ানেকে লাল কার্ড দেখাতে কোন কার্পন্য করেননি।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকান কোচ হুগো ব্রুস বলেছেন মেক্সিকোর একটি গোলের সুযোগ নষ্ট করার সময় সিথোলের লাল কার্ড তিনি মেনে নিয়েছেন। কিন্তু জোয়ানের লাল কার্ড বিতর্কিত ভাবে দেয়া হয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, ‘দ্বিতীয় লাল কার্ড নিয়ে আমরা আলোচনা করতেই পারি। মেক্সিকান খেলোয়াড় আমার খেলোয়াড়কে ব্লক করেছিল। কিন্তু রেফারির দিক থেকে দেখতে গেলে আমাদের এটি মেনে নিতে হবে। কিন্তু আমার মনে হয় এই ঘটনায় লাল কার্ড এড়িয়ে যাওয়া যেত। প্রথম লাল কার্ড নিয়ে আমার কোন আপত্তি নেই। তাদের খেলোয়াড় একাই গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, সিথোলে ফাউল করেছে, আমি এটা মেনে নিচ্ছি।’

বিশ^কাপের আইনানুযায়ী লাল কার্ডের কারনে পরবর্তী ম্যাচে সেই খেলোয়াড় নিষিদ্ধ থাকবে। কিন্তু ফাউলের ধরণ বিবেচনায় ফিফা ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার সময় বাড়াতে পারে।

ফিফা জানিয়েছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আপিল করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category