• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে এনসিটি পরিচালনায় বিশ্বমানের অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’: কৌশলগত অংশীদারিত্বের নতুন সমীকরণসুফি বিশ্বাস দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্মই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহে মৃত্যু ১,৩০০ ছাড়াল কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ: পরিসংখ্যানে এগিয়ে কানাডা পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ, বাড়ছে সামাজিক নিরাপত্তা ভাতা বিগত সরকারের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠনের রোডম্যাপ এই বাজেট : মির্জা ফখরুল শেষরাতে নাসির উদ্দিন পাটোয়ারীর ফেসবুকে আধ্যাত্মিক পোস্ট” জামায়াতের রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

বিশ্বকাপে ৫০ ক্লিনশিটের অনন্য রেকর্ড গড়ল ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক: / ৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে প্রথম দল হিসেবে ৫০টি ম্যাচে কোনো গোল হজম না করার (ক্লিনশিট) অনন্য রেকর্ড গড়েছে সেলেসাওরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েই এই কীর্তি গড়ে ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ক্লিনশিটের তালিকায় এখন শীর্ষে রয়েছে তারা।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, যাদের ক্লিনশিটের সংখ্যা ৪১। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড ৩৭টি এবং চতুর্থ স্থানে থাকা ইতালি ৩২টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

ব্রাজিলের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেশটির কিংবদন্তি গোলরক্ষকেরা। ১৯৭০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য এমারসন লিয়াও এবং ক্লদিও তাফারেল—দুজনই বিশ্বকাপে আটটি করে ক্লিনশিটের কৃতিত্ব অর্জন করেছেন।

বর্তমান গোলরক্ষক অ্যালিসন বেকার এখন পর্যন্ত বিশ্বকাপে সাতটি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেননি। ফলে আগামী ম্যাচেই তিনি ব্রাজিলের কিংবদন্তি দুই গোলরক্ষকের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাচ্ছেন।

আগামী সোমবার (২৯ জুন) রাতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে অ্যালিসন যদি আবারও ক্লিনশিট ধরে রাখতে পারেন, তবে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বাধিক ক্লিনশিটের রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে আসবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category