• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Headline
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে এনসিটি পরিচালনায় বিশ্বমানের অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’: কৌশলগত অংশীদারিত্বের নতুন সমীকরণসুফি বিশ্বাস দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্মই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহে মৃত্যু ১,৩০০ ছাড়াল কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ: পরিসংখ্যানে এগিয়ে কানাডা পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ, বাড়ছে সামাজিক নিরাপত্তা ভাতা বিগত সরকারের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠনের রোডম্যাপ এই বাজেট : মির্জা ফখরুল শেষরাতে নাসির উদ্দিন পাটোয়ারীর ফেসবুকে আধ্যাত্মিক পোস্ট” জামায়াতের রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

জামায়াতের রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

একুশে সংবাদ ডেস্ক / ২৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেছেন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেও দলটির রাজনৈতিক ইশতেহারে শরিয়া আইন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার বিষয়ে কোনো অঙ্গীকার নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে মাদরাসা শিক্ষার আধুনিকায়নের কথা থাকলেও দেশের মূলধারার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থা নিয়ে তেমন কোনো পরিকল্পনার উল্লেখ নেই। তিনি দলটির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দলটি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছে এবং মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে থানায় মামলা গ্রহণে কোনো ধরনের বাধা নেই এবং অপরাধ সংঘটিত হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

তিনি কুমিল্লায় নিখোঁজ জিশান, চট্টগ্রামের শিশু ফারিয়া এবং রামিসা হত্যা মামলার উদাহরণ দিয়ে বলেন, এসব ঘটনায় পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে অভিযোগপত্র দাখিল করেছে এবং বিচারিক কার্যক্রমে সহায়তা করছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকার মাদক ও জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

বাজেট প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে। ঋণনির্ভর বাজেট নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করে। তবে সরকার রাজস্ব ব্যয় নিয়ন্ত্রণ করে উন্নয়ন ব্যয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজের মতো বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।

সংসদে ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রির প্রসঙ্গেও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে প্রায় ১০ হাজার ৫২৭ কোটি টাকা ঋণ বিতরণের তথ্য সরকারি নথিতে রয়েছে। পাশাপাশি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ার বিক্রির বিষয়েও তাঁর কাছে প্রয়োজনীয় নথি রয়েছে বলে তিনি সংসদকে জানান।

বাজেট আলোচনায় দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয়েও সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category