ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের (রাউন্ড অব ৩২) গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে বিভিন্ন ক্রীড়া বিশ্লেষণ ও পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে কানাডাকে এগিয়ে রাখা হয়েছে। গোল ডটকমের বিশ্লেষণ অনুযায়ী, এই ম্যাচে কানাডার জয়ের সম্ভাবনা প্রায় ৭৭ শতাংশ। তবে দক্ষিণ আফ্রিকাও চমক দেখানোর সামর্থ্য রাখায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।
গ্রুপ পর্বে কানাডা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে।
কৌশলগত দিক থেকে কানাডা ৪-৪-২ এবং দক্ষিণ আফ্রিকা ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হলেও কানাডা ২-১ গোলের ব্যবধানে জয় পেতে পারে।
কানাডা: ম্যাক্সিম ক্রেপো, অ্যালিস্টায়ার জনস্টন, লুক ডি ফুগেরোলস, ডেরেক কর্নিয়াস, রিচি ল্যারিয়া, তাজন বুকানন, নাথান সালিবা, স্টিফেন ইউস্টাকিও, লিয়াম মিলার, জোনাথন ডেভিড ও কাইল লারিন।
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠলে তারকা ফুটবলার আলফঁসো ডেভিস শুরুর একাদশে সুযোগ পেতে পারেন।
দক্ষিণ আফ্রিকা: রনওয়েন উইলিয়ামস, খুলিসো মুদাউ, ইমে ওকোন, এমবেকেজেলি এমবোকাজি, অব্রে মোদিবা, তেহোহো মোকোয়েনা, থালেহন্টে এমবাথা, থাপেলো মাসেকো, রেলেবোহিলে মোফোকেং, অসউইন অপোলিস ও এভিডেন্স মাকগোপা।
সাসপেনশনের কারণে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে এই ম্যাচে খেলতে পারবেন না।