• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

ন্যায়বিচার সুপ্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: রুহুল কবির রিজভী

একুশে সংবাদ ডেস্ক / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক | একুশে সংবাদ

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সমাজে ন্যায়বিচারের যে ধারণা রয়েছে, তা সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব বিশেষ করে তরুণ আইনজীবীদের ওপর বর্তায়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সংবর্ধনা উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, অতীতে বিচার বিভাগের স্বাধীনতা নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিল। আদালতের রায় যেন আদালত থেকেই আসে এবং বিচারকরা স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ন্যায়বিচারকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, অতীতে অনেক প্রবীণ ও খ্যাতিমান আইনজীবী রাজনৈতিক চাপ ও প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছেন। সে সময় আইনজীবীরা গণতন্ত্র ও ন্যায়বিচার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আদালত প্রাঙ্গণে তাদের সক্রিয় উপস্থিতি গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সুশাসন ও রুল অব ল’ প্রতিষ্ঠার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। সরকারের কার্যক্রমে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিফলন দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি দেশের বিচার বিভাগ যত বেশি স্বাধীন ও দুর্নীতিমুক্ত হবে, দেশ তত বেশি উন্নতির পথে এগিয়ে যাবে। তিনি মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন রক্ষায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, বর্তমান সরকারের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে এগিয়ে যেতে হচ্ছে।

তিনি দাবি করেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার বিষয়টি বিভিন্ন সাম্প্রতিক ঘটনার মাধ্যমে প্রতিফলিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধনাপ্রাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আয়োজনের জন্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী, অ্যালামনাই সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category