• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. তাহের সভরেইন গ্যারান্টির কারণে বিদ্যুৎ চুক্তি তাৎক্ষণিক বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার : আসাদুল হাবিব দুলু প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের দূরদর্শী প্রস্তাব প্রশংসিত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে: তথ্যমন্ত্রী “কালাইয়ে ৫২ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে মিলল ইস্টিমেট না মানার সত্যতা” লোকাল ট্রেন চালুর দাবিতে জোরালো আহ্বান, প্রাণ ফিরে পেতে পারে বন্ধপ্রায় একাধিক রেলস্টেশন কুলিয়ারচরে অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ৩ বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত : জাতিসংঘ

লন্ডনে বাংলা বাউল ও লোকসংগীত উৎসবে ডলি

বিনোদন ডেস্ক : / ৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাংলা বাউল ও লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য, সুর, ভাবধারা ও জীবনদর্শনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৮ ও ১৯শে জুলাই লন্ডনের টাওয়ার হেমলেটস টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংগীত উৎসব-২০২৬’। এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছেন এই প্রজন্মের লোকসংগীত শিল্পী ডলি মণ্ডল। দুইদিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন পর্বে তিনি অংশগ্রহণ করবেন। সংগীত পরিবেশনার মাধ্যমে তিনি বাংলা লোক ও বাউল গানের মাটির সুর, আধ্যাত্মিক ভাবধারা, মানবিক দর্শন এবং লোকজ ঐতিহ্যের স্বতন্ত্র সৌন্দর্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরবেন। উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে বাউল ও ফোক সংগীত ওয়ার্কশপ।Demographics

এই কর্মশালায় শিল্পী ডলি মণ্ডল একজন প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি সংগীতপ্রেমী প্রবাসী শিল্পী ও অংশগ্রহণকারীদের লোক ও বাউল গানের বাণী, সুর, ছন্দ, পরিবেশন রীতি এবং ঐতিহ্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবেন। লন্ডনে অনুষ্ঠিতব্য এই উৎসবে ডলি মণ্ডলের অংশগ্রহণ শুধু একজন শিল্পীর আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতিই নয়, এটি বাংলাদেশের বাউল ও লোকসংগীতকে বিশ্বপরিসরে আরও পরিচিত করার একটি তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ। ডলি মণ্ডল বলেন, এটা লোকগানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটি বড় সুযোগ। আশা করছি, খুব সুন্দর একটি আয়োজন অনুুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category