• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
দীর্ঘ আইনি লড়াই শেষে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের এমপি সারোয়ার আলমগীর নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন ফিরছেন অভিনয়ে সায়ন্তিকা তানজিন তিশা অপেক্ষায়  নতুন করে উত্তেজনা নিজ শহর মাশহাদে দাফন করা হচ্ছে খামেনিকে আলী খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান  তবুও শেষ আটে ইউরোপেরই আধিপত্য :  বিশ্বকাপ বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়ামুরি-শুম্বা বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রেখেছে: এডিবি পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রাজনৈতিক উপদেষ্টা

তথ্যমন্ত্রীর জহির উদ্দিন সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

অনলাইন ডেস্ক. / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।

এ সময়ে তিনি ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।

মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category