• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ : ২০২৭ সালের

ইসলামিক ডেস্ক, একুশে সংবাদঃ / ১০৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিশেষ আগ্রহের বিষয়। চাঁদ দেখার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করলেও, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাবের মাধ্যমে আগেভাগেই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রকাশিত তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি, শনিবার রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সেদিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও উল্লেখ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসেবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে উল্লেখ্য, এগুলো কেবল জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান মাসের সূচনা ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্ধারিত হয়।

এছাড়া ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় রমজান ও ঈদুল ফিতর এক দিন পরে পালিত হয়ে থাকে।

তথ্যসূত্র: জর্ডান নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category