• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান রোববার জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্রে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় পরিচালক-প্রবাসী মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার  প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞাও অগণতান্ত্রিক: রুমিন ফারহানা

একুশে সংবাদ ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা ছিল, বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আরোপিত বিধিনিষেধও একইভাবে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা।

বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে বর্তমান নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, “গণমাধ্যম এখন শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের হাতেই এখন গণমাধ্যম রয়েছে। যারা শুনতে চান, তারা বক্তব্য শুনবেনই। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা বাস্তবে সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। যদি সেটি গণতন্ত্র না হয়ে থাকে, তাহলে বর্তমান পরিস্থিতিকে কীভাবে গণতান্ত্রিক বলা যায়?”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন।

দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর নিজ নিজ ছাত্রসংগঠনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় দেশ আবারও সংঘাতমুখী রাজনীতির দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি বয়কটের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাদের এ বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category