• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

সরকারি অনুদানে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা করতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

অনলাইন ডেস্ক. / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় সমাজ থেকে দারিদ্র্য নিরসন সম্ভব।

তিনি বলেন, যে আর্থিক সহায়তা বা ভিজিডি, নারী কার্ড ও ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, তার সদ্ব্যবহার করতে হবে। কেবল সাময়িক খরচের জন্য এই অর্থ ব্যয় না করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা করতে হবে।

আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের মানবিক কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে জিআর কর্মসূচির নগদ টাকার চেক হস্তান্তর এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে আস্থা ও বিশ্বাস বজায় রেখেছে, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভরসাকে সম্মান জানিয়ে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।’

সরকারি সহায়তার অর্থ বণ্টনে স্বচ্ছতার ওপর তাগিদ দিয়ে দলীয় নেতাকর্মী ও উপজেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘সকলের যৌথ প্রচেষ্টায় সমাজ থেকে দারিদ্র্য নিরসন সম্ভব। যে আর্থিক সহায়তা বা ভিজিডি, নারী কার্ড ও ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, তার সদ্ব্যবহার করতে হবে। কেবল সাময়িক খরচের জন্য এই অর্থ শেষ না করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা করতে হবে। তাই আত্মীয়-স্বজন বা রাজনৈতিক পরিচয় দেখে নয়, কেবল পাওয়ার যোগ্য ও প্রকৃত দুস্থদের মা এই সাহায্য পৌঁছাতে হবে। যার প্রয়োজন নেই, সে যেন হিংসা না করে বরং অন্যকে পাওয়ার সুযোগ করে দেয়- এই মানসিকতা আমাদের বজায় রাখতে হবে।’

পরিবেশ রক্ষা ও পারিবারিক সঞ্চয়ের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে গয়েশ্বর বলেন, বাড়ির খালি জায়গায় গাছ লাগালে তা ভবিষ্যতের পুঁজি হিসেবে কাজ করবে। গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়, পরিবেশ সতেজ রাখে এবং বিপদের দিনে আর্থিক সহায়তাও জোগায়। তাই প্রত্যেকেই বেশি করে ফলদ ও বনজ গাছ রোপণ করা দরকার।

কোন্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সভা পরিচালনা করেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের হাতে সহায়তার চেক ও গাছের চারা তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category