• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে গ্যাস লিকেজ ও বিস্ফোরণ: প্রাণহানি অন্তত ৮, ইয়ার্ডে ভাঙচুর

আমজাদ হোসেন / ১৩০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সীতাকুন্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে’ একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজে গ্যাস লিকেজ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গ্যাসে আক্রান্ত হয়ে ও বিস্ফোরণে অন্তত ৮জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ৯টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্কে লিকেজ দেখা দেয়। স্থানীয় কিছু বহিরাগত লোক তা দেখতে ইয়ার্ডে প্রবেশ করলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই ৮জন মারা যান এবং কয়েকজন আহত হন।
উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম দুর্ঘটনাস্থলে ৮জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন। অন্যদিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করে।
উত্তপ্ত পরিস্থিতি ও ভাংচুর
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শতাধিক ক্ষুব্ধ জনতা ইয়ার্ডে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় ইয়ার্ড থেকে অনেক মালামাল লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category