• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
শর্ত দিয়ে বন্ধুত্ব নয়, সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার বড় শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রথম ১৮০ দিনে কৃষি খাতের অগ্রগতি সন্তোষজনক, সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ‘গোল্ডেন আওয়ার’ রক্ষায় মহাসড়কে নামছে ৬০টি অত্যাধুনিক বিএলএস অ্যাম্বুলেন্স প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উপস্থাপিত ১১টি প্রকল্প ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ আর নেই প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

শর্ত দিয়ে বন্ধুত্ব নয়, সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী

একুশে সংবাদ ডেস্ক / ২০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকতে রুহুল কবির রিজভী।

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং দেশটি সব দেশের সঙ্গেই সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গণমাধ্যমের সামনে বক্তব্যে রিজভী বলেন, “বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছে যে এটি একটি স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের সরকার ও দল চায় সমতার ভিত্তিতে সকল রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার নীতিতে অটল থেকেই বৈশ্বিক সম্পর্ক রক্ষা করবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “কোনো দেশের আমন্ত্রণে বা প্রস্তাবে যদি কোনো ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়, তবে সেই শর্ত নিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব হতে পারে না। প্রকৃত বন্ধুত্বের মূল ভিত্তিই হলো পরস্পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস রাখা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category