• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিরায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বিশাল মাদকবিরোধী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমজাদ হোসেন / ৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

সীতাকুন্ড ,চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এম. শামসুদ্দোহা এবং কুমিরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ইদ্রিস মিয়া মনির-এর যৌথ উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিরা কনভেনশন হলে আয়োজিত এ সভায় ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ
সভায় উপস্থিত থেকে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন: সালা উদ্দীন টিটু , সহ-সভাপতি,সীতাকুণ্ড উপজেলা যুবদল,
কামরুল হোসেন — সাধারণ সম্পাদক, কুমিরা ইউনিয়ন যুবদল
মাহফুজ আহম্মেদ — সাবেক সদস্য সচিব, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ ছাত্রদল ও আগামীর কাণ্ডারি, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল

সভায় বক্তারা যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদকমুক্ত ইউনিয়ন গঠনে সর্বাত্মক সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাদকের বিরুদ্ধে এই সংগ্রামকে চূড়ান্ত রূপ দিতে এবং আগামী ১৮ সেপ্টেম্বর আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও গণ-র‍্যালী সফল করার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category