• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
কমিটি পুনর্গঠনের পরই ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিএনপির জন্য হতে পারে কৌশলগত টার্নিং পয়েন্ট আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ে চা বাগান পরিদর্শনে  গণতন্ত্রের ৪৮তম প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : ভারপ্রাপ্ত মহাসচিব দুয়ার খুলছে সুন্দরবনের, প্রস্তুত জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা : মাছের প্রজনন  বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’

পাঁচ মাস চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

একুশে সংবাদ ডেস্ক / ২১ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
মির্জা আব্বাস- ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকা মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ হয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের পর চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস ফিজিওথেরাপি নেওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার খবরে মির্জা আব্বাসের দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category