• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
বাঁধনের ওপর হামলা : ক্ষোভ ও প্রতিবাদ রুনা লায়লা বললেন ‘সুস্থ আছি’ লেভাও গোল করলেন, মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল আন্তর্জাতিক অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের জন্য শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা তুলনামূলক প্রকোপ কম হলেও প্রস্তুতি কম নয় : রংপুর বিভাগ রিপাবলিকানরা কংগ্রেসে নির্বাচনে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের জলবায়ু বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট  আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী লঘুচাপ পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত : বঙ্গোপসাগরে 

সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক. / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৪৪ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category