• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

চট্টগ্রামের লোহাগাড়ায় নোংরা পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে কারখানা বন্ধ,১৫হাজার টাকা জরিমানা। 

মোরশেদুল আলম চৌধুরী,  / ৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানাকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২সেপ্টেম্বর শনিবার  সন্ধ্যায় উপজেলার আধুনগর বাজারে অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো বৈধ অনুমোদন ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ উৎপাদিত আইসক্রিম ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটির মালিক মো. আব্দুল মান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব সারোয়ারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বায়েজীদ বিন আখন্দ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভেজাল পণ্য বাজারজাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল পণ্য রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category