• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Headline
বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা সাত ধাপে ইউপি নির্বাচন শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রীছাউনি না থাকায় চরম দুর্ভোগ ফতেহাবাদের জন্মসনদ বিতর্কে নতুন মোড় দেবিদ্বারে বাংলাদেশি নাগরিকদের রোহিঙ্গা বলে প্রচার আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য

ঐক্যবদ্ধ থাকলে কেউ বিএনপির সামনে বাধা হতে পারবে না: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রোববার বিকেলে নীলফামারী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নীলফামারী প্রতিনিধি:

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কেউ বিএনপির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

রোববার বিকেলে নীলফামারী সার্কিট হাউসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যদি কাদা ছোড়াছুড়ি করি, তাহলে সাধারণ মানুষ আমাদের সমর্থন করবে না। সাধারণ মানুষ আমাদের সমর্থন করবে তখনই, যখন আমরা সবাই একই সুরে কথা বলব। আমাদের চলন, বলন ও আচার-ব্যবহার এমন হতে হবে, যেন সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে।’

তিনি আরও বলেন, বিএনপি সবাইকে নিয়ে পথ চলার দল। যারা দলের রাজনীতি ও আদর্শে বিশ্বাস করে, তাদের নিয়েই সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোনো প্রতিকূল পরিবেশে যারা আত্মসমর্পণ করে না কিংবা ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলায় না, সেই পরীক্ষিত নেতাকর্মীদের হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা এ পর্যন্ত যে ধৈর্য ধরেছেন এবং নেতৃত্বের প্রতি যে আনুগত্য ও সম্মান দেখিয়েছেন, তা আগামীতেও বজায় রাখবেন। ত্যাগী নেতাকর্মী ও জনগণের অকুণ্ঠ সমর্থনে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য ছাড়া কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।’

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল পারভেজ, মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category