• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিক্ষাকে কর্মসংস্থান ও অর্থনীতির সঙ্গে যুক্ত করতে হবে

অনলাইন ডেস্ক / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউইয়র্কে ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ আলোচনায় ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক :
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। তাই শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করতে হবে। শিক্ষার্থীদের বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি—এই ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। তরুণদের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নিয়োগদাতা প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ শীর্ষক এ আলোচনায় বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতার দিকে যাওয়ার বিভিন্ন পথ নিয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।

আলোচনায় সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। তারা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন।

ববি হাজ্জাজের বক্তব্যে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতের অগ্রগতিতে কাজে লাগানোর সম্ভাবনাও গুরুত্ব পায়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category