• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী

মোঃ খলিলুর রহমান  / ১৫ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীতে শিশু শ্রম হ্রাস, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মূখী করা এবং শিশুদের অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডির) উদ্যোগে  এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে শিশু শ্রম বন্ধ, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহবান সংবলিত বিভিন্ন বার্তা ও প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় তারা জানান, দারিদ্র্য, অসচেতনতা ও বিভিন্ন সামাজিক কারণে অনেক শিশু অল্প বয়সেই বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং শ্রমে যুক্ত হয়। এতে শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। তাই শিশু শ্রম কমানোর পাশাপাশি ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে শিশু শ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ।
ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের শ্রমে না পাঠিয়ে তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category