• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

জয়পুরহাটে ৪ বিএনপি নেতাকে হত্যার হুমকি, চিরকুট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ৭৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট):

লাল কালিতে লেখা ‘সময় ১৫ দিন’, ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ:

জয়পুরহাটের আক্কেলপুরে চার বিএনপি নেতাকে হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি খামের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় চিরকুটটি পাওয়া যায়।

চিরকুটটি লাল কালিতে লেখা। এতে চার বিএনপি নেতার নাম উল্লেখ করে নিচে লেখা হয়েছে—‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কে বা কারা চিরকুটটি দলীয় কার্যালয়ে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।

হুমকি পাওয়া নেতারা হলেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং বিএনপি নেতা হেলাল হোসেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে দলীয় কার্যালয় পরিষ্কার করছিলেন বিএনপি কর্মী মোজাম্মেল হক মোজাম। এ সময় তিনি একটি খাম দেখতে পান। পরে খামটি খুলে পলিথিনে মোড়ানো চিরকুটটি পাওয়া যায়। বিষয়টি দলীয় নেতাদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন।

রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, ‘দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম কার্যালয় পরিষ্কার করার সময় চিঠিটি পেয়ে আমাদের জানান। আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। কেউ মশকরা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।’

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ বলেন, ‘চিঠি দিয়ে হুমকির ঘটনা এর আগে কখনও ঘটেনি। আমরা আইনগত ব্যবস্থা নেব।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে চিরকুটটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।’

পুলিশ জানিয়েছে, চিরকুটটি উদ্ধারের পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে হুমকির নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category