• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে ব্যবসা করা চলবে না: ধর্মমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে এবং বর্তমানে আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই ধরনের ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ কিংবা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না; বরং মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চায়।

সোমবার  দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম একজন অনন্য মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাঁর হাত ধরেই দলটির যাত্রা শুরু হয়েছিল।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জানমাল ও মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। হিন্দু সম্প্রদায়ের মানুষ গত নির্বাচনে তাঁকে সমর্থন ও সহযোগিতা করেছেন এবং এমনকি তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সময়ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। এজন্য তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবাইকে মিলেমিশে থাকা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে কায়কোবাদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রবাসী কার্ড এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মতো বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে। মাত্র আট মাসে এতগুলো উদ্যোগ সফলভাবে গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, মুরাদনগরের সাম্প্রতিক পরীক্ষার ফলাফল তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই থেকে তিনবার খারাপ হবে, সেগুলোর এমপিও বন্ধের জন্য কঠোর সুপারিশ করা হবে। সরকার থেকে সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের ফলাফল ভালো হবে না— এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, হিপ রিপ্লেসমেন্ট ও চোখের জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই তিনি মুরাদনগরের মানুষের টানে ছুটে এসেছেন। মুরাদনগরের জনগণ তাঁকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, ‘কায়কোবাদ যতক্ষণ বেঁচে আছে, ততক্ষণ আপনাদের পাশে থাকবে।’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুরাদনগরে যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা সম্পন্ন হলে আগামী পাঁচ বছরে এখানে আর বাড়তি উন্নয়নকাজের প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ টাকা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা—সর্বমোট ১০ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়। এছাড়া মুরাদনগর উপজেলায় ১ লাখের বেশি গাছ লাগানোর কর্মসূচিতে সেরা পারফর্ম করা স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে ধর্ম বিষয়ক মন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘প্রতিভা স্কুল’-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। তিনি শিশুদের সঙ্গে সময় কাটান, নগদ অর্থ প্রদান করেন এবং স্কুলটির উন্নয়নে ১ লাখ টাকা অনুদান ঘোষণা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category