• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা সিলেটের মাজার ব্যবস্থাপনায় – ঐতিহ্য রক্ষা নাকি স্বচ্ছতা প্রতিষ্ঠা ? আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী নাশকতা প্রতিরোধে ছয় জেলায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফ্যাসিস্ট আমলে রোষানলের শিকার ডিপিডিসি‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ বহুমুখী খাতে সম্পর্ক গভীর করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে উচ্চপর্যায়ের উদ্যোগ, প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া গ্রুপের সিইওর সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা কর্মসূচি: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, / ৫২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬
লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট: হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসব্যাপী খাদ্য সহায়তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। তাদের দুর্দশা লাঘবে সরকার জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকাভুক্তদের বিশেষ কার্ডের আওতায় এনে মাসভিত্তিক খাদ্য সহায়তা প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওরপ্রবণ জেলাগুলো অন্তর্ভুক্ত থাকবে।

ত্রাণমন্ত্রী আরও জানান, আগামী ৬ মে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

একই অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০১টি অসচ্ছল পরিবারের মাঝে জীবিকা সহায়তার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে দোকানের পণ্যসামগ্রী, ভ্যানগাড়ি, গবাদিপশু ও সেলাই মেশিন উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা