• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

যশোরে দলিত কিশোরী অপহরণ: ২০ দিনেও উদ্ধার হয়নি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি,  / ১০১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

যশোর জেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর দাসপাড়া এলাকায় এক দলিত পরিবারের ১৬ বছর বয়সী কিশোরী অপহরণের শিকার হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী কিশোরী দেবু দাস ও পলি দাসের মেয়ে। পরিবারের দাবি, অপহরণের পরপরই তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। বরং প্রতিবার থানায় গেলে পুলিশ মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিচ্ছে বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। কিশোরীকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (০৪ মে ২০২৬) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কিশোরীকে উদ্ধার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category