• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সংসদে সংরক্ষিত নারী এমপিদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা -বিএনপির মহাসচিব

একুশে সংবাদ ডেস্ক / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা সংসদে যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত দলের সদস্যদের নিয়ে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংসদে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য রোববার রাতে শপথ গ্রহণ করেন। সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন এবং সংসদ সদস্যদের তালিকাভুক্ত বইতেও সই করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category