• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
মায়ের লিভারে প্রাণ পেল পুত্র : মায়ের দান জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বাংলাদেশের : শান্তর দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর তারেক রহমান থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন

সড়ক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ডিসিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান

একুশে সংবাদ ডেস্ক / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কেন্দ্রীয় পরিকল্পনার সফল বাস্তবায়ন অনেকাংশেই জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার ওপর নির্ভরশীল। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ডিসিরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন এবং এ সময় তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। সম্মেলনে এসব সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এবং সমাধানের উপায় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, ভূমি অধিগ্রহণ প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে তিনি বলেন, দীর্ঘদিনে যেখানে মাত্র ২০ শতাংশ কাজ হয়েছিল, তা বর্তমানে বেড়ে প্রায় ৪৬ শতাংশে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অনিয়মের দিকেও নজর দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সড়কের দুই পাশ দখল, রাস্তার ওপর বাজার বা পশুর হাট বসানো, অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল, অবৈধ বিলবোর্ড স্থাপন এবং অনিয়ন্ত্রিত স্পিড ব্রেকার নির্মাণ—এসব বিষয়ে ডিসিদের আরও সক্রিয় হতে বলা হয়েছে। একই সঙ্গে নদী ও সরকারি জমি দখলমুক্ত রাখতে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

হাইওয়েতে অবাধে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও ধাপে ধাপে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রেলক্রসিং দুর্ঘটনা ও ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, জাতীয় মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা আঞ্চলিক ও জেলা সড়কেও সম্প্রসারণ করা হবে।

চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, এটি একটি অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তৎপর রয়েছে।

সবশেষে তিনি বলেন, সরকারের পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য কেন্দ্র ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। ডিসিদের সক্রিয় সহযোগিতা ছাড়া সড়ক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা