• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Headline
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা কাল :  ১৪৪৮ হিজরি রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে বজ্রবৃষ্টি সড়ক পরিবহন (সওজ) নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান শিগগিরই ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তবু শুটিংয়ে অভিনেত্রী দীপিকা সরব সুনেরাহ বিনতে কামাল ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা : পানামার পতাকাবাহী ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল :  যুদ্ধ অবসান বাবার মৃত্যুর পর ক্যারিয়ার নিয়ে সংশয়ে : লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ বাস্তবায়নের পথে

ইকবাল খান, স্টাফ রিপোটার, কিশোরগঞ্জ / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ভৈরব থেকে কিশোরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। দীর্ঘদিনের দাবি ও যানজট নিরসনের লক্ষ্যে নেওয়া এ প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কটি চার লেনে উন্নীত করতে প্রয়োজনীয় পরিকল্পনা, সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। সড়কটি সম্প্রসারণ করা হলে ভৈরব থেকে কিশোরগঞ্জে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

বর্তমানে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সরু সড়ক ও অতিরিক্ত যানবাহনের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দুর্ভোগ চরম আকার ধারণ করে। চার লেন প্রকল্প বাস্তবায়িত হলে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা জানান, মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে জেলার ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ঢাকার সঙ্গে কিশোরগঞ্জের যোগাযোগ আরও সহজ হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প অনুমোদনের পর পর্যায়ক্রমে ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজ শুরু হবে। সরকার এ প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলেও জানা গেছে।

এদিকে বহু প্রতীক্ষিত এ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের খবরে কিশোরগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category