• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হলেন আব্দুল গনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা / ৭১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো: আব্দুল গনি। সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর নয়াপল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন সদস্যের অন্তর্ভুক্তিতে সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বাবুল যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। পত্রে আশা প্রকাশ করা হয় যে, নব-নিযুক্ত সদস্য সংগঠনের নীতি ও আদর্শ মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

আব্দুল গনিকে তার এই নতুন দায়িত্বের জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category