• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশ-কাজাখস্তান সম্পর্ক জোরদারে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে একমত দুই প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময় বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত ‎দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ মিছিল, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

সীমানা পিলার হারানোর পর থেকেই কি বাড়ছে বজ্রপাতে মৃত্যু?

স্টাফ রিপোটার / ৮৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নতুন করে আলোচনায় পুরনো প্রযুক্তি দেশে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রপাতে মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পুরনো দিনের “সীমানা পিলার” এবং বজ্রনিরোধক ব্যবস্থা।

অনেকের দাবি, ব্রিটিশ আমলে বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হতো বিশেষ ধরনের সীমানা পিলার, যা একদিকে জমির সীমানা নির্ধারণে ব্যবহৃত হতো, অন্যদিকে বজ্রপাত প্রতিরোধেও ভূমিকা রাখত। কথিত রয়েছে, এসব পিলারের মাথায় লোহা, তামা, পিতলসহ বিভিন্ন ধাতুর সংমিশ্রণ ব্যবহার করা হতো এবং তা মাটির গভীরে স্থাপন করা থাকায় বজ্রপাতের বিদ্যুৎ সহজে মাটিতে নেমে যেত।

স্থানীয় প্রবীণদের অনেকেই বলছেন, একসময় গ্রামাঞ্চলে এত বেশি বজ্রপাতে প্রাণহানি দেখা যেত না। পাশাপাশি উঁচু তালগাছও প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে কাজ করত বলে ধারণা করা হয়।

তবে কয়েক বছর আগে গুজব ছড়িয়ে পড়ে যে এসব পিলারের ভেতরে মূল্যবান ধাতু রয়েছে। এরপর দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় পিলার চুরির ঘটনা। অনেক স্থানে পুরনো পিলার ভেঙে ফেলা হয় বা হারিয়ে যায়। এরপর থেকেই বজ্রপাতের ভয়াবহতা বেড়েছে বলে সামাজিক মাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে।

তবে বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, বজ্রপাত বৃদ্ধির পেছনে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, উঁচু গাছ কমে যাওয়া এবং আবহাওয়ার পরিবর্তনও গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তারা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বিষয়টি যাচাই করার আহ্বান জানিয়েছেন।

এদিকে সচেতন মহল বলছে, গ্রামাঞ্চলে আধুনিক বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপন, বেশি বেশি তালগাছ রোপণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণহানি কমানো সম্ভব। সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে— এমন প্রত্যাশা সাধারণ মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category