• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

মিথিলার ঈদে অভিষেক 

বিনোদন ডেস্ক : / ৯৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন তানজিয়া জামান মিথিলা। সর্বশেষ গত বছর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। একাধিক পর্বে সেরা ৫ এর তালিকায় আসেন মিথিলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটাই সর্বোচ্চ সাফল্য বাংলাদেশের। এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য তুলে নিয়েছেন তিনি। এর আগে ২০২১ সালে অভিনয় করেন বলিউডের ‘রোহিঙ্গা’ ছবিতে।

তবে মিথিলা অপেক্ষায় ছিলেন আরও বড় সুযোগের। সেই অপেক্ষার অবসান হয়েছে চলতি বছর। তিনি সুযোগ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের। আগামী ঈদের ছবি ‘রকস্টার’-এ অভিনয় করেছেন তিনি। এতে শাকিবের বিপরীতে দুই নায়িকার মধ্যে মিথিলা একজন। আরেকজন হলেন সাবিলা নূর। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। এরইমধ্যে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। তবে নিজের লুক কিংবা চরিত্রের কোনো কিছুই এখন পর্যন্ত সামনে আনেননি তিনি।

সেটা আসবে আনুষ্ঠানিকভাবে। তবে মিথিলা ছবিটি নিয়ে বেশ এক্সাইটেড। তিনি বলেন, ‘রকস্টার’ বিভিন্ন কারণে আমার কাছে স্পেশাল। এটি দেশে আমার প্রথম ছবি। তার উপর এ ছবিতেই কোস্টার হিসেবে পেয়েছি সুপারস্টার শাকিব খানকে। পাশাপাশি ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে। তাই ছবিটি নিয়ে প্রত্যাশাও অনেক। এখন দেখা যাক, প্রথম ছবিতে দর্শক আমাকে কীভাবে গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category