• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির

একুশে সংবাদ ডেস্ক / ৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিএনপি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি।

এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দেশে ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ ঘটানো, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা।

দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বিএনপি ও তাদের অনুসারীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। এনসিপির দাবি, বক্তব্যের প্রকৃত বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে এর খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়, ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার; গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’

এনসিপির নেতারা বলেন, বক্তব্যটির মূল বার্তা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে। দলটির দাবি, নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে এনসিপি পুনর্ব্যক্ত করে, জুলাই গণহত্যার বিচার, কাঠামোগত সংস্কার এবং গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

দলটি একই সঙ্গে বক্তব্যের খণ্ডিত বা বিকৃত উপস্থাপনার পরিবর্তে পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনা করে রাজনৈতিক বক্তব্য মূল্যায়নের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category