• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

নরসিংদীতে চিংড়ি মাছে জেলী মেশানোর দায়ে পাইকারী ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী ডেস্ক. / ৮৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(১) ধারায় ওই পাইকারী ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।

জানা গেছে, গত ১৩ মে নরসিংদী সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। পরে ওই ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে আজকের অভিযানে এই পাইকারী ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিংড়ি মাছের ওজন বাড়াতে ও অধিক লাভের আশায় অবৈধভাবে জেলী প্রবেশ করানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ খাদ্য সরবরাহের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category