• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশ-কাজাখস্তান সম্পর্ক জোরদারে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে একমত দুই প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময় বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত ‎দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ মিছিল, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

আফগানিস্তানের বিপক্ষে ভারতের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা : টেস্ট ও তিন ম্যাচের

খেলাধুলা ডেস্ক / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আফগানিস্তান-ভারত টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জসপ্রিত বুমরাহ, দুই স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল এবং পেসার আকাশ দীপকে। উইকেটরক্ষক ঋসভ পান্তের জায়গায় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হর্ষ দুবে, মানব সুতার এবং গুরনুর ব্রার। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে সুতার, পাঞ্জাব কিংসের হয়ে ব্রার এবং সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন দুবে।

ওয়ানডে দলেও প্রথমবারের মত সুযোগ পেয়েছেন দুবে ও ব্রার। তাদের সাথে আরও আছেন পেসার প্রিন্স যাদব। টেস্টের মত ওয়ানডেতেও বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহ, জাদেজা, প্যাটেলকে।

ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটার ইশান কিশান ও বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং।

ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও ওয়ানডে দলে রাখা হয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে। ওয়ানডে দলে জায়গা হয়নি পান্তের।

এখন পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। ২০১৮ সালে ব্যাঙ্গালুরুর ঐ টেস্টে ইনিংস এবং ২৬২ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।

৬ জুন থেকে নিউ চন্ডিগড়ে একমাত্র টেস্ট শুরু হবে। ধর্মশালায় ১৪ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। এরপর শেষ দুই ম্যাচ লক্ষ্মৌ ও চেন্নাইয়ে হবে যথাক্রমে ১৪ এবং ১৭ জুন।

ভারতের টেস্ট দল : শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দেবদূত্ত পাডিক্কাল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষ দুবে, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুতার এবং গুরনুর ব্রার।

ভারতের ওয়ানডে দল : শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া. নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category