• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

ইপিজেড ও পতেঙ্গায় পৃথক অভিযানে জব্দ জেট ফুয়েল, ডিজেল ও সয়াবিন তৈল

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুইটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা ও ইপিজেড এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকায় একটি গোপন তেলের আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং একটি ট্রাক জব্দ করা হয়। অপরদিকে, ইপিজেড থানার আকমলআলী সুইচ গেইট এলাকায় আরেক অভিযানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানিয়েছে, জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category