• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

নিকলীর সিংপুর বাজারে ভয়াবহ নদীভাঙন, আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা

পানি উন্নয়ন বোর্ড ডেস্ক. / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর বাজার এলাকায় ব্যাপক নদীভাঙনের ঘটনা ঘটেছে। গত ১৬ মে (রবিবার) দিবাগত রাতে বাজারের দক্ষিণ পাশে প্রায় ৭০–৮০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভাঙনের সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাজার রক্ষায় নির্মিত প্রতিরক্ষা দেয়ালে ফাটল দেখা দিয়েছে, যা এখন হুমকির মুখে রয়েছে। পরিস্থিতি নিয়ে সিংপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

ভাঙনের খবর পেয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে ঘটনাস্থলে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও প্রায় এক বছর আগে একই এলাকায় ব্লক বসিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। তবে এবারও আবার ভাঙন দেখা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে ভাঙনের কারণে বাজার এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন এবং দ্রুত স্থায়ী ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category