• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

খলিলুর রহমানের ইউএনজিএ সভাপতি নির্বাচন: ১৭ কোটি মানুষের বিজয় বলে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান-এর নির্বাচিত হওয়া দেশের ১৭ কোটি মানুষের জন্য এক ঐতিহাসিক বিজয়।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও দাবি করেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও বাংলাদেশ জাতিসংঘে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছিল এবং সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার কূটনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ভোটে খলিলুর রহমান ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পান ৯১ ভোট।

নির্বাচনের ফলে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে ফিরল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category