• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর : পবিত্র ঈদে মিলাদুন্নবী  মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নীলফামারী:

ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণ এবং গ্রাহকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শহরের ইসলামী ব্যাংক নীলফামারী শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার সদস্য ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, সদস্য সচিব আরিফ আল মামুন, সদস্য মাওলানা নাজমুল হুদা ও সদস্য নুর মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগ বাতিল করতে হবে এবং গ্রাহকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, গ্রাহকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category